সময়ঃ | ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারক চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহকারী প্রকৌশলী নিহত রংপুরে চার খু/ন: আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি রংপুরে ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মাছুয়াপাড়ায় চার খু/নের ঘটনাস্থলে মন্ত্রী দুলু: দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস রংপুরে চার খু/ন: অভিযুক্ত সিদ্ধার্থের বাবা ও ভাই ডিবি হেফাজতে রংপুরে চার খুন: সংবাদ সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক, 'মব' তৈরির অভিযোগ জামালপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গঙ্গাচড়ায় রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, রিকশা ছিনতাইয়ের সন্দেহ পীরগাছায় ৭২ বস্তা ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা রংপুরে চার খুন: বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন রংপুরে চার খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা, পরিবারকে আইনি সহায়তার ঘোষণা মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নিবিড় নজর মালয়েশিয়া পাঠানোর নামে ১৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে পলাশ গ্রেফতার আরপিএমপির ৬ষ্ঠ কমিশনার মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় ৫৫ বছর ধরে ক্ষমতায় জালেম ও ধোঁকাবাজেরা: চরমোনাই পীর অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ের মাঠে ফিরে আবেগপ্রবণ হৃদয়, ফের বিশ্বজয়ের স্বপ্ন নেপালে ভয়াবহ বন্যা: নিরাপদে ফিরছেন অপু বিশ্বাস, আটকে আছেন তাসরিফ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

প্রতারণামূলক বিজ্ঞাপন না সরানোয় মেটাকে ৪০ হাজার কোটি টাকা জরিমানার দাবি পোল্যান্ডের

অনলাইন :
অনলাইন :
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
প্রতারণামূলক বিজ্ঞাপন না সরানোয় মেটাকে ৪০ হাজার কোটি টাকা জরিমানার দাবি পোল্যান্ডের
ছবির ক্যাপশন: ফেসবুক ও ইনস্টাগ্রামে ভুয়া ও অসত্য বিজ্ঞাপন রোধে ব্যর্থ হওয়ায় মেটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও জরিমানার দাবি পোল্যান্ডের ।

বিশ্বখ্যাত সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রতারণামূলক এবং ভুয়া বিজ্ঞাপন বন্ধে ব্যর্থতার দায়ে টেক-জায়ান্ট মেটাকে ২৫ কোটি ইউরো জরিমানা করার আবেদন জানিয়েছে পোল্যান্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি টাকার কাছাকাছি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পোল্যান্ডের মন্ত্রীর গুরুতর অভিযোগ:

বৃহস্পতিবার পোল্যান্ডের ডিজিটালবিষয়ক মন্ত্রী ক্রজিশতোফ গাভকোভস্কি ইউরোপীয় কমিশনের কাছে এই জরিমানার আবেদন জানানোর কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। তাঁর স্পষ্ট অভিযোগ, মেটার প্ল্যাটফর্মে বিভিন্ন ভুয়া ও প্রতারণামূলক বিজ্ঞাপন শনাক্ত করে জানানোর পরও সেগুলো দ্রুত সরাতে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি।

পোল্যান্ডের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা 'সিইআরটি পোলস্কা' পরিচালিত এক বিশেষ পরীক্ষায় মেটার ১২২টি বিজ্ঞাপনকে প্রতারণামূলক হিসেবে চিহ্নিত করা হয়। মন্ত্রী জানান, এর মধ্যে ১০৬টি বিজ্ঞাপন (প্রায় ৮৬.৮ শতাংশ) সরানোর জন্য অনুরোধ করা হলেও মেটা তা না সরানোর সিদ্ধান্ত নেয়। এছাড়া মাত্র ১০টি বিজ্ঞাপন সরানো হয়েছে এবং ৬টি ক্ষেত্রে কোনো ধরনের প্রতিক্রিয়াই জানায়নি মেটা।

গাভকোভস্কি অভিযোগ করে আরও বলেন, মেটা ব্যবহারকারীদের নিরাপত্তার চেয়ে নিজেদের আর্থিক ও ব্যবসায়িক স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছে। বিজ্ঞাপনের আয় বজায় রাখতে প্রতিষ্ঠানটি প্রতারণা বন্ধে কঠোর ভূমিকা নিচ্ছে না। আগামী জি২০ সম্মেলনেও ইউরোপীয় নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

মেটার ব্যাখ্যা:

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মেটা দাবি করেছে, অনলাইন স্ক্যাম ও প্রতারণা ঠেকাতে তারা অবিরাম কাজ করে যাচ্ছে। মেটার মতে, প্রতারকরা দিন দিন আরও নতুন ও জটিল (সফিস্টিকেটেড) প্রযুক্তি ব্যবহার করছে। তবে প্রতারণামূলক কনটেন্ট শনাক্ত করতে এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার করতে তারা বিনিয়োগ আরও বৃদ্ধি করছে।

পুরোনো আইনি বিতর্ক ও চাপ:

ভুয়া বিজ্ঞাপন নিয়ে পোল্যান্ডে মেটার বিরুদ্ধে আইনি জটিলতা এবারই প্রথম নয়। ২০২৪ সালে দেশটির অন্যতম শীর্ষ ব্যবসায়ী রাফাল ব্রজোস্কা তাঁর ছবি ব্যবহার করে ভুয়া বিজ্ঞাপন ছড়ানোর দায়ে মেটার বিরুদ্ধে মামলা করেন। পরে চলতি বছরের এপ্রিলে ওয়ারশর একটি আপিল আদালত বিজ্ঞাপন সংক্রান্ত দায় মেটার ওপর বর্তায় বলে ঐতিহাসিক রায় প্রদান করে। পোল্যান্ডের নেওয়া সাম্প্রতিক এই আইনি পদক্ষেপের ফলে ইউরোপজুড়ে মেটার বিজ্ঞাপন নীতিমালা ও নিরাপত্তা ব্যবস্থার ওপর চাপ আরও মারাত্মক রূপ নিতে পারে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..