সময়ঃ | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম :
গঙ্গাচড়ায় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত, শিক্ষা কর্মকর্তাসহ অবরুদ্ধ বেরোবিতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে একই পরিবারের চার খুন: সিদ্ধার্থ ও মুগ্ধকে ২ দফায় জেলগেটে জিজ্ঞাসাবাদ সম্পন্ন নেপাল-চীন সংযোগের ধ্বংসপ্রাপ্ত সড়ক মাত্র ১ সপ্তাহে পুনর্নির্মাণ চীনের, নেপালে মৃত ১ হাজার ছাড়াল টানা ২৮৬ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডে মার্কিন রণতরি, পাতায়ায় ভিড়ছেন ৫ হাজার সেনাসদস্য বাজেট খরচ নয়, শিক্ষার মান দিয়েই সফলতার মূল্যায়ন হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ‘আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে’: ভোলায় তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সরকারের পাঁচ দফা পরিকল্পনা, সোলারে ১০ টাকা ১৫ পয়সায় বিদ্যুৎ কিনবে সরকার: প্রধানমন্ত্রী রংপুরে সাংবাদিক উৎস হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন; বাদীর অসন্তোষ শাহজালালে ৩য় টার্মিনালে জিপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্ত কমিটি গঠন তিস্তায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৬ নৌকা ও ৪ ড্রেজার ধ্বংস পঞ্চগড় সীমান্ত থেকে ভারতের অনুপ্রবেশকালে ৪ রোহিঙ্গা আটক বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইরানের পাল্টা হামলায় ১ হাজারেরও বেশি ইসরায়েলি সেনা নিহত: আইআরজিসি মুখপাত্র ঠাকুরগাঁওয়ে ১০ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, অপর অভিযানে ইয়াবাসহ আটক ১ ‘পানিকে রাজনৈতিক অস্ত্র হতে দেব না’: বিশকেকে ভারতকে সরাসরি কড়া হুঁশিয়ারি শাহবাজের কোক স্টুডিওর শুটিংয়ে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদারবাড়ি ক্ষতিগ্রস্তের অভিযোগ রংপুরে চার খুন: ৮০ ঘণ্টায় ৮০ কল, হত্যাটি পূর্বপরিকল্পিত বলে ডিবির সন্দেহ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি ১ হাজার ছাড়াল, নিখোঁজ সাড়ে ৪ হাজার
এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রংপুর অফিস ব্যানার বিজ্ঞাপন মোবাইল নম্বর

১৪৪ ধারা উপেক্ষা করে হবিগঞ্জে যাচ্ছেন এনসিপির শীর্ষ নেতারা, রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে

রংপুর টিভি২৪
রংপুর টিভি২৪
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
১৪৪ ধারা উপেক্ষা করে হবিগঞ্জে যাচ্ছেন এনসিপির শীর্ষ নেতারা, রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ছবির ক্যাপশন: ১৪৪ ধারা জারির মধ্যেও হবিগঞ্জে কর্মসূচিতে অংশ নিতে রওনা হয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকার পরও পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। ছাত্রদলের হামলার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়ে প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা করেই তারা হবিগঞ্জে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক।

এর আগে একই স্থানে এনসিপি, বিএনপি ও ছাত্রদলের পৃথক কর্মসূচি ঘোষণার পর সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

যেসব নেতা হবিগঞ্জে যাচ্ছেন

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, হবিগঞ্জের উদ্দেশে রওনা হওয়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন—

আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি,সদস্যসচিব আখতার হোসেন এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এমপি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি. কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা সিলেট থেকে হবিগঞ্জে

নাহিদ উদ্দিন তারেক জানান, কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে সিলেটে পৌঁছেছেন। সেখান থেকে বিকেলে হবিগঞ্জে যাওয়ার কথা রয়েছে।

তার দাবি, মঙ্গলবার হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে প্রশাসনের উপস্থিতিতেই এনসিপির নেতা-কর্মীদের ওপর ছাত্রদল দফায় দফায় হামলা চালায়। ওই ঘটনার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং গণতান্ত্রিক প্রতিবাদ জানাতেই হবিগঞ্জে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, প্রশাসন যেহেতু ১৪৪ ধারা জারি করেছে, তাই সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবারের সংঘর্ষে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা, ভাঙচুর এবং কয়েকজন নেতাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগের পর থেকেই হবিগঞ্জে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

১৪৪ ধারা কার্যকর হওয়ার পর সম্ভাব্য সংঘাত এড়াতে শহরজুড়ে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

আপনার বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..